ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মাশরাফি বিন মুর্তজা ‘নগদ’-এর পাশে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। দেশের জন্য এমন উদ্যোগের প্রশংসা করে ‘নগদ’-এর সাথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

করোনা ভাইরাস বিশ্বব্যাপী একটি আতঙ্কের নাম। বাংলাদেশও এই সমস্যার সম্মুখীন। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে। পাশাপাশি ‘নগদ’-এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন ডাক বিভাগ ও ‘নগদ’-এর কর্মীরা। আর ‘নগদ’ এই উদ্যোগের নাম দিয়েছে ‘মানুষ বাঁচলে, দেশ বাঁচবে’।

এই খবর জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর মাশরাফি বিন মুর্তজা একটি সেলফি ভিডিওর মাধ্যমে ‘নগদ’-এর এই উদ্যোগের প্রশংসা করেন। ভিডিওতে তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে অনেক টেনশন কাজ করে। কিন্তু কোনো কোনো নিউজ মনটা অনেক ভালো করে দেয়। যেমন আজ সকালে পেপারে দেখলাম ‘নগদ’ তাদের বিজ্ঞাপনের খরচ কমিয়ে এই টাকা দেশের কল্যাণে খরচ করবে। তাই আসুন আমরা ‘নগদ’-এর মতো করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসি।’

মাশরাফির সেলফি ভিডিও দেখার পর ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক তাঁর সাথে যোগাযোগ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। এ সময় তাঁরা দেশের স্বল্প আয়ের জনসাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক লেনদেনকে কীভাবে আরো সহজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

পরে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, আশা করা যায় আমাদের প্রিয় মাশরাফি বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় সেবা ‘নগদ’-এর সাথে থাকবেন এবং আমরা একসাথে বাংলাদেশের সাধারণ জনগণের কল্যাণে আরো কিছু কার্যক্রম নিয়ে উপস্থিত হতে পারব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মাশরাফি বিন মুর্তজা ‘নগদ’-এর পাশে

আপডেট টাইম : ০৯:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০