ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জীবণুনাশক স্প্রে করা হয়েছে খালেদা জিয়ার বাসভবনে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে জীবণুনাশক স্প্রে করা হয়েছে। গুলশানের ওই বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছেন বিএনপি প্রধান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকার কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জীবাণুনাশক স্প্রে করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে এ জীবাণুনাশক স্প্রে করা হয় ।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফ’র সদস্য কৃষিবিদ সানোয়ার আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম।

শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৫ মার্চ থেকে ফিরোজায় আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জীবণুনাশক স্প্রে করা হয়েছে খালেদা জিয়ার বাসভবনে

আপডেট টাইম : ০৮:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০