ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তথ্যমন্ত্রীর বক্তব্যের জাপার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : ত্রাণ চুরিতে অন্য দলের সঙ্গে জাতীয় পার্টিকে জড়িয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি। ত্রাণ চুরির সঙ্গে জাপার কেউ জড়িত নেই দাবি করে ভবিষ্যতে মন্ত্রীকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানায় দলটি।

শনিবার (১৮ এপ্রিল) দলের চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, তথ্যমন্ত্রী তার মিন্টু রোডের বাসভবনে ব্রিফ্রিং-কালে ত্রাণের চাল চুরি করা প্রসঙ্গে অন্য দলের সঙ্গে জাতীয় পার্টির মেম্বর-চেয়ারম্যানরা জড়িত বলে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত ও অনকাঙ্খিত। তার মতো একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এমন অবাস্তব কথা আমরা আশা করতে পারি না। কারণ এ পর্যন্ত ত্রাণের চাল চুরি করে যারা ধরা পড়েছেন তাদের মধ্যে ১ জনও জাতীয় পার্টির মেম্বর-চেয়ারম্যান নেই। যদি এমন কাউকে পাওয়া যেতো তাহলে তাকে চিরদিনের জন্য জাতীয় পার্টি থেকে বহিষ্কার করে আইনের হাতে সোপর্দ করা হতো।

এতে আরও বলা হয়, জাতীয় পার্টির পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে জাপা কখনও কোনো চোর-দুর্নীতিবাজকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং কখনও দেবেও না। ত্রাণের চাল চুরি করে যারা ধরা পড়েছে- তাদের পরিচয় দেশবাসী ইতোমধ্যে জেনেছে।

‘আমরা আশা করি, তথ্যমন্ত্রী মহোদয় দায়িত্বশীল বক্তব্য দিয়ে সঠিক তথ্যই জনগণের সামনে উপস্থাপন করবেন। অন্যের ওপর দোষ চাপালে প্রকৃত অপরাধীরা নিরাপদেই থেকে যাবে’- প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

তথ্যমন্ত্রীর বক্তব্যের জাপার প্রতিবাদ

আপডেট টাইম : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০