ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরে বসেই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কৃষক লীগ। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় কৃষক লীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও প্রতিষ্ঠাকালীন নেতাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

সারা বিশ্ব করোনাভাইরাসের ভয়াল দুর্যোগে নিমজ্জিত হওয়ায় সঙ্গত কারণে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সব সহযোগী সংগঠনের যেকোনও রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেন। এ কারণে বাংলাদেশ কৃষক লীগ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নিজ নিজ গৃহে থেকে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন নেতাকর্মীরা।

আজ রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং বাংলাদেশসহ সারা বিশ্বের কৃষক-শ্রমিক-মেহনতি জনতাসহ সমগ্র মানব জাতিকে করোনোভাইরাসের ভয়াল থাবা থেকে মুক্তির জন্য নিজ নিজ ধর্ম অনুযায়ী স্ব-স্ব গৃহে থেকে নেতাকর্মীরা বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনোভাইরাস মোকাবিলার অংশ হিসেবে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ওয়ার্ড ত্রাণ কমিটির সঙ্গে সম্পৃক্ত হওয়া ও স্বাস্থ্যবিধি মেনে মানবতার সেবায় এগিয়ে আসা, বোরো মৌসুমে ধান কাটাসহ সব কৃষি কর্মকাণ্ডে কৃষককে সার্বিক সহযোগিতা করার জন্য কৃষক লীগের নেতাদের প্রতি আহ্বান জানান কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কৃষক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট টাইম : ০৯:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০