ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সেবা ফাউন্ডেশন টঙ্গীর উদ্যোগে অসহায় মানুষয়ের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গী প্রতিনিধি: টঙ্গীর ৪৯নং ওয়ার্ড এলাকায় “সেবা ফাউন্ডেশন টঙ্গী” এর উদ্যোগে ৪৯নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের নেতা মোঃ বিপ্লব সরদারের নেনৃত্বে হতদরিদ্র ও অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে। শনিবার রাতে ১নং ব্লক থেকে ৮নং ব্লক পর্যন্ত এ ত্রাণ বিতরণ করা হয়। লকডাইনে আয়-রোজগারহীন ঘরবন্দী প্রত্যেক পরিবারকে চাল, আলু, ডাল,পেঁয়াজ, লবণ ও হাত ধোয়ার সাবান দেয়া হয় । এসময় ৪৯নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের নেতা মোঃ বিপ্লব সরদার বলেন, আমাদের সেবা ফাউন্ডেশন টঙ্গী এর উদ্যোগে চেষ্টা করে যাচ্ছি ৪৯নং ওয়াডের্র বসবাসকারীদের কিভাবে ভালো রাখা যায়। যারা অভাবী, দরিদ্র মানুষ তাদেরকে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন খাবার তাদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের নেতাকর্মীরা রাতদিন কাজ করে যাচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতির মাঝে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মানুষকে বলছি আমরা বাহিরে আছি আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিশ্চিত জীবনের ঝুঁকি আছে জেনেও আমদের পরিবারের কথা চিন্তা না করে শুধু মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এবং নির্দেশ মেনে আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি। যদি কোন অভাবী মানুষ ত্রাণ না পায়, কষ্টে থাকে তাদের ব্যাপারে আমাদের কাছে তথ্য দেবেন। অথবা যারা অভাবে আছেন তারা আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমাদের সাধ্যমত আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা করোনা নামক যুদ্ধে অংশগ্রহণ করি। আর সে যুদ্ধটি অবশ্যই আমরা সকলেই ঘরে থাকবো এবং করোনা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪৯নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের নেতা মোঃ বিপ্লব সরদার, মোঃ ইব্রহীম রাতুল, মোঃ শান্ত, মোঃ রুহুল আমীন খান, মোঃ জিহাদ হাসান, মোঃ রাজিব, মোঃ রমজান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সেবা ফাউন্ডেশন টঙ্গীর উদ্যোগে অসহায় মানুষয়ের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ১২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০