ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঈদের পর এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী ঈদের পর পরীক্ষা নিতে রুটিন প্রস্তুত করা হবে। তবে পরিস্থিতি অনুধাবন করতে আগামী ২৪ এপ্রিল ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ২৪ এপ্রিলের পর চিন্তাভাবনা করবো ঈদের পরের জন্য একটা রুটিন তৈরি করতে পারি কিনা।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৪ এপ্রিল ছুটির সময় পর্যন্ত অপেক্ষার পর পরিস্থিতি বুঝে ঈদের পর পরীক্ষা শুরুর দিন ঠিক করে রুটিন প্রস্তুত করবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটি।

এর আগে অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছিলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি।’

১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ঈদের পর এইচএসসি পরীক্ষা

আপডেট টাইম : ০৮:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০