ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

গাজীপুর থেকে বাড়ি যাওয়ার পথে গার্মেন্টসকর্মী ধর্ষণের শিকার

করোনা পরিস্থিতির মধ্যে কর্মস্থল গাজীপুর থেকে খুলনায় গ্রামের বাড়িতে যাওয়ার পথে গোপালগঞ্জে  গার্মেন্টসকর্মী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার রাতে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর এলাকার একটি নির্জন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ইজিবাইক চালক মো. খায়রুল ইসলাম শেখকে (২৫)  পুলিশ সোমবার রাতেই গ্রেফতার করেছে।

মঙ্গলবার ওই গর্মেন্টস কর্মী বাদী হয়ে ইজিবাইক চালককে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। খায়রুল ইসলাম শেখ শহরে মৌলভীপাড়ার ইছাহাক শেখের ছেলে। সে ভাড়ায় চালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে।

গ্রেফতারকৃত ইজিবাইক চালক পুলিশের কাছে ওই গার্মেন্টসকর্মীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে ।

গোপালগঞ্জ সদর থানার  ওসি মো. মনিরুল ইসলাম জানান, ওই গার্মেন্টস কর্মী গাজীপুরের একটি গার্মেন্টেসে চাকরি করেন। করোনার কারণে গাজীপুর জেলা লকডাউন করা হয়েছে। তাই কারখানা বন্ধ রয়েছে। তিনি দু’দিন ঢাকার জুরাইনে ভাইয়ের বাসায় ছিলেন ।সোমবার ঢাকা থেকে খুলনা জেলার রূপসা উপজেলার জয়পুর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। ভেঙ্গে ভেঙ্গে  বিভিন্ন যানবাহনে করে সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জ পুলিশ লাইনস মোড়ে এসে পৌঁছান । তিনি খুলনা যাওয়ার জন্য সেখানে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তখন প্রায় সব যানবাহনই বন্ধ ছিল। এ সময় ইজিবাইক চালক খায়রুল সকালে তাকে ইজিবাইকে করে খুলনা পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায়।  রাতে তার বাড়িতে স্ত্রী, মা-বোনের কাছে থাকার প্রস্তাব দেয়। এতে গার্মেন্টসকর্মী রাজি হয়ে ইজিবাইক চেপে বসেন। ওই চালক তাকে শহরের ঘেষের চরের নির্জন পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই গার্মেন্টসকর্মী থানায় এসে ঘটনার খুলে বলেন। পুলিশ শহরের মৌলভীপাড়া থেকে খায়রুলকে গভীর রাতে গ্রেফতার করে।

এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত ইজিবাইক চালক পুলিশের কাছে ওই গার্মেন্টসকর্মীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান ওসি মো. মনিরুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মো. আসলাম উদ্দিন বলেন, মঙ্গলবার গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ওই গার্মেন্টস কর্মীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

গাজীপুর থেকে বাড়ি যাওয়ার পথে গার্মেন্টসকর্মী ধর্ষণের শিকার

আপডেট টাইম : ১১:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০