ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

জয়া যাত্রা শুরু করলেন ভারত দিয়েই

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘কণ্ঠ’ সিনেমার ঘোরের মধ্যেই সময় কাটছিলো জয়া আহসানের। কলকাতায় গেল ১০ মে মুক্তি পায় ছবিটি। এই ছবির রেস কাটতে না কাটতেই এবার নতুন খবর দিয়ে সবাইকে চমকে দিলেন জয়া। না, নতুন সিনেমার খবর নয়। এবার একটু অন্য পথে হাঁটতে যাচ্ছন তিনি। প্রথম বারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি নির্মিত হচ্ছে বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও।

‘ত্রৈলোক্য’ নামের এই সিরিজটি পরিচালনা করবেন অরিন্দম শীল। এখানে নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া আহসান।ভারতের প্রথম নারী সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে তাকে।
জয়া আহসান বলেন, ‘ভারতে আমার প্রথম ছবি ‘আবর্ত’ নির্মাণ করেছিলেন অরিন্দম শীল। নির্মাতা হিসেবে এটি তার প্রথম ছবি ছিল। এবার তার প্রথম ওয়েব সিরিজের থাকছি আমি। আবার এটাই আমার প্রথম ওয়েব সিরিজ! সত্যি বলতে, বিষয়গুলো ঘটার আগে এভাবে ভাবিনি আমরা। এখন মিলিয়ে দেখছি একে একে দুই হয়ে গেল! তবে এই কাজটির জন্য চূড়ান্ত হয়ে আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জের।’

এদিকে পরিচালক অরিন্দম শীল ভারতীয় একাধিক মিডিয়ায় জানান, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ বইয়ে প্রথম ত্রৈলোক্য তারিণীর রেফারেন্স পান তিনি। তারপর তাকে নিয়ে জানার আগ্রহ বাড়ে। ১৮০০ শতকের মাঝামাঝি এই মহিলা সিরিয়াল কিলারের বর্ণময় এবং রহস্যময় জীবন বিস্ময়কর। দীর্ঘদিন ধরে তাকে নিয়ে গবেষণা হয়েছে। বলা হয়ে থাকে, ত্রৈলোক্য ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। তার সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন এবং কলকাতা থেকে বেনারস পর্যন্ত যে যাত্রা, সবই থাকবে এই সিরিজে।

ত্রৈলোক্য তারিণীকে নিয়ে গবেষণা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন শর্বরী ঘোষাল ও পদ্মনাভ দাশগুপ্ত। এখানে ত্রৈলোক্য চরিত্রে জয়া আহসান ছাড়াও গোয়েন্দা প্রিয়নাথের চরিত্রে টোটা রায় চৌধুরী আর জয়ার বিপরীতে কালী বাবুর চরিত্রের জন্য বলিউডের একজন অভিনেতাকে ভাবা হচ্ছে। পুরো সিরিজের আবহসংগীত তৈরি করবেন বিক্রম ঘোষ। ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে দুর্গাপূজার পর।

‘ত্রৈলোক্য’ দেখা যাবে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে। এটি প্রযোজনা করছে জ্যোতি প্রোডাকশন। সিরিজটি প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে পরিচালক অরিন্দম শীল আরও বলেন, ‘ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মে কোনও শো বা সিরিজ এতটা রিসার্চ করে হয়নি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

জয়া যাত্রা শুরু করলেন ভারত দিয়েই

আপডেট টাইম : ১২:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯