ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

পুলিশকে ৫০ হাজার পিস স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল যমুনা গ্রুপ

ডেক্স নিউজ:করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানাতে সারা দেশের রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পুলিশ সদস্যরা।

নিজেদের রুটিন কাজের পাশাপাশি লকডাউনের মতো এই দমবন্ধ পরিস্থিতিতে বাইরে ঘুরতে বেড়িয়ে পড়া হাজার হাজার মানুষকে অনুরোধ করে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রেরণাদায়ক গানে উজ্জীবিত করে মানুষদের ঘরে রাখতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ।

পুলিশের সব মহৎ উদ্যোগে পাশে থাকার পদক্ষেপ হিসেবে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম ও যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর আলম মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার পিস স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান করেন।

যার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ঔষধ প্রশাসনের অনুমোদনক্রমে যমুনা গ্রুপের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত যমুনা হ্যান্ড স্যানিটাইজার ছিল ৩০ হাজার পিস ও ফেস মাস্ক ছিল ২০ হাজার পিস।

এ সময় যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম আইজিপিকে জানান, দেশের এই মহাদুর্যোগে বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সব মহৎ উদ্যোগে যমুনা গ্রুপ পাশে থাকবে।

আইজিপি ড. বেনজীর আহমেদ যমুনা গ্রুপ কর্তৃপক্ষকে দেশের এই মহাদুর্যোগে সরকারের প্রতি সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, যমুনা গ্রুপ যেভাবে ব্যাপক পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা দেশের সব কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য অনন্য উদাহরণ এবং দেশের মানুষ এভাবেই দেশের সব দুর্যোগে ও সংকটে যমুনা গ্রুপকে এভাবেই পাশে পেতে চায়।

উল্লেখ্য, যমুনা গ্রুপ ইতিপূর্বে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা, সরকারি হাসপাতালগুলোতে দেয়ার জন্য ঔষধ প্রশাসন অধিদফতরে ৮ হাজার ১৬ পিস পিপিই, ১০ হাজার ৫৬ পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ১৫ হাজার পিস ফেস মাস্ক, বাংলাদেশ সেনাবাহিনীকে ৫ হাজার পিস পিপিই, ১০ হাজার ৫৬ পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ২০ হাজার পিস ফেস মাস্ক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ১৫ হাজার পিস যমুনা হ্যান্ড স্যানিটাইজার ও ১০ হাজার পিস ফেস মাস্ক বিনামূল্যে সরবরাহ করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

পুলিশকে ৫০ হাজার পিস স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল যমুনা গ্রুপ

আপডেট টাইম : ১০:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০