ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘বাণিজ্যের ডিজিটাল রূপান্তরে অসাধারণ কর্মসংস্থানের সুযোগ’

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, সিটিজেন নিউজ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘দু-এক বছর পর ডিজিটাল কমার্সের আওতায় কোনটা নেই সেটা খুঁজতে হবে। বাণিজ্যের ডিজিটাল এ রূপান্তর তরুণ প্রজন্মের আত্মকর্মসংস্থানের অসাধারণ সুযোগ তৈরি করেছে।’

রাজধানীর জিপিও চত্বরে শুক্রবার দুই দিনব্যাপী ই-কমার্স মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডাক অধিদফতর ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মোস্তাফা জব্বার বলেন, ‘দেশের হাজার হাজার তরুণ তরুণী ই-কমার্সে সংযুক্ত হয়ে এ খাতে সফলতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এ খাতের চ্যালেঞ্জের জায়গাগুলো যা ছিল তার প্রায় সবগুলোই অতিক্রান্ত হয়েছে। বড় চ্যালেঞ্জটি ছিল পণ্য গ্রাহক পর্যায়ে নিরাপদে পৌঁছানো। ডাক অধিদফতরের ৪৩ হাজার কর্মীবাহিনী এবং গ্রাম পর্যন্ত বিস্তৃত ডাক অধিদফতরের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সেটাও সফলজনকভাবে অতিক্রম করা হয়েছে। দেশে তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে ব্যবসা বাণিজ্যের প্রচলিত পদ্ধতিটি সম্পূর্ণরূপে ডিজিটাল হবে এবং সেদিনটি খুবই কাছে।’

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ডিজিটাল ব্যবসা প্রসারে ট্রেড বডির একটি বড় ভূমিকা থাকে উল্লেখ করে বলেন, ‘ই-ক্যব সদসরা গ্রাহকদের সঙ্গে যাতে কোনো প্রকার প্রতারণা করতে না পারে, গ্রাহক সন্তুষ্টি যাতে নিশ্চিত করা যায় এ ক্ষেত্রে ই-ক্যাবকে ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, সাবেক মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল এবং দারাজ সিইও সৈয়দ মোস্তাহিদুল হক বক্তব্য দেন। মেলায় মোট ৮০টি স্টল স্থান পেয়েছে। মন্ত্রী মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

‘বাণিজ্যের ডিজিটাল রূপান্তরে অসাধারণ কর্মসংস্থানের সুযোগ’

আপডেট টাইম : ০১:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯