ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঘরে বসে রানা প্লাজার নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানোর আহ্বান

আনোয়ার হোসেন আন্নু, সাভার: করোনা ভাইরাসের দুর্যোগের  কারণে সাভারের রানা প্লাজা ধসে নিহত হওয়া শ্রমিকদের ঘরে বসে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন সাভার-আশুলিয়া শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তারা।
এ সময় শ্রমিক সংগঠনের নেতারা করোনা পরিস্থিতি জন্য তাদের সকল কর্মসূচি স্থগিত করেন। শুধু তাই নয়, তারা শ্রমিকদের সাভার রানা প্লাজার সামনে জড়ো না হওয়ার আহ্বানও জানান।
এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, করোনাভাইরাসের কারণে দেশ, জাতি ও শ্রমিকদের কল্যাণে রানা প্লাজার সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি। যাতে করে সামাজিক দূরুত্ব বজায় থাকে।
বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন শ্রমিকদের উদ্দেশে বলেন, ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহত শ্রমিকদের প্রতি আপনাদের সমবেদনা প্রকাশ করবেন। রানা প্লাজার স্মৃতিসম্ভ না যাওয়ার অনুরোধ করছি। পাশাপাশি রানা প্লাজার বর্ষপূর্তির সব ধরনের কর্মসূচি বাতিলেরও ঘোষণা দেন তিনি। জনপ্রতিনিধি ও প্রশাসনের আহ্বানের পাশাপাশি নিজেদের নৈতিক অবস্থান থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, এই পরিস্থিতি কোনো কর্মসূচি পালন করলে সামাজিক দূরুত্ব বজায় থাকবে না। এতে করে করোনা ছড়িয়ে পড়তে পারে। এই আহবানে সাভার-আশুলিয়ার ২৫টি শ্রমিক সংগঠন সাড়া দিয়ে তাদের সকল কর্মসূচি বাতিল করেছেন।
পরে রানা প্লাজা ও তাজরীনের হতাহত শ্রমিকদের পরিবারের জন্য শ্রমিক প্রতিনিধির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক নিহত হন। আহত হন কয়েক হাজার শ্রমিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঘরে বসে রানা প্লাজার নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানোর আহ্বান

আপডেট টাইম : ০১:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০