ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টঙ্গীতে মোহাম্মদপুর থেকে আসা পরিবারকে বাসা ভাড়া দেওয়ায় এলাকায় আতঙ্ক

 মো: জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ মরণব্যাধি করোনা ভাইসের কারণে সৃষ্ট লকডাউন ও সরকারি বিধি নিষেদ অমান্য করে টঙ্গীর আউচপাড়া এলাকায় ঢাকার মোহাম্মদপুর থেকে আসা এক পরিবারকে ফ্লাট ভাড়া দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল শুক্রবার বাবুল নামে এক ভাড়াটিয়া আউচপাড়া মোল্লাবাড়ী রোডের বেলায়েত হোসেনের ৬তলা ভবনের ২য় তলার একটি ফ্ল্যাট ভাড়া বাসায় উঠলে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এলাকাবাসী জানায়, ভাইরাসের কারণে আমরা নিজেরা স্কুল, কলেজ, বাজার, মসজিদ, এমনকি নিজ গ্রামের বাড়িতেও যেতে পারছি না অথচ লকডাউন চলাকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তারা টঙ্গীতে কিভাবে আসলো? আর কোন ধরনের টেষ্ট ছাড়া এরা বেতায়েত হোসেনের বাসায় কি করে ফ্লাট ভাড়া নিলো। এই ভাড়াটিয়া বাবুল ও তার পরিবারের মাধ্যমে যদি এখানকার লোকজনের মাঝে করোনা ভাইরাস ছড়ালে এর দায়ভার কে নিবে? এ বিষয়ে কথা বললে বাড়ীওয়ালা বেলায়েত হোসেন ভাড়ার ঘটনা স্বীকার করে বলেন, আমি বাবুলের কাছ থেকে কোন করোনা ভাইরাসের টেস্ট করার কাগজ দেখি নাই। মিরপুর থানার ওসি ভাড়াটিয়া বাবুলের ভাই। সকালে তিন সদস্য বিশিষ্ট একটি পরিবারকে আমি ফ্লাট ভাড়া দিয়েছি। স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক এ বিষয়ে অবগত রয়েছেন। তাদের নির্দেশেই আমি ফ্লাট ভাড়া দিয়েছি। বাবুল ও তার পরিবার আগামী ১৪ দিন ঘর থেকে বাইরে যাবে না। আমাদের প্রতিবেশী মিল্টন এ ১৪ দিন তাদের বাজার হাটসহ প্রয়োজনীয় সকল কিছু ফ্লাটে দিয়ে যাবে। অপরদিকে স্থানীয় বাড়ীওয়ালা মিল্টনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা থে আসা ভাড়াটিয়ার বিষয়টি আমার জানা আছে তারা ১৪ দিন ঘরের বাইরে যাবে না। তবে তাদের কোন দায়িত্ব আমি নেই নাই। ভাইরাসের কারণে আমি নিজেই বাড়ির বাইরে যাইনা। অন্যের বাজার সদাই বা কোথাও যাওয়ার প্রশ্নই উঠেনা। স্থানীয় কাউন্সিলর নাছির উদ্দিন মোল্লা সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মোহাম্মদপুর এলাকা থেকে যে ভাড়াটিয়া এখানে এসেছে আমি প্রথমে তাদের ভাড়া দিতে নিষেদ করেছিলাম। পরবর্তিতে বাড়ীওয়ালা বেলায়েত হোসেন বলেছেন যেহেতু উনারা ফার্নিচার বাড়িতে তুলে ফেলেছেন ভাড়াটিয়া বেলাল বাড়িতে থাকুক। আমি ১৪দিন এদের বাড়ি থেকে বের হতে দিবোনা। বাজার সদাই যা কিছু প্রয়োজন আমরা এনে দিবো। তখন আমি পশ্চিম থানার ওসি এমদাদুল হকের সাথে কথা বলে এদের থাকতে দেই। তবে ভাড়াটিয়ারা কার কি হয় এ বিষয়টি আমার জানা নাই। মানবিক বিষয় চিন্তা করে আমি তাদের থাকতে বলি। তানা হলে এদের যাওয়ার কোন যায়গা থাকতো না। এবিষয়ে কথা বললে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, ঢাকা থেকে আসা ভাড়াটিয়ার বিষয়টি আমার জানা আছে। কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা আমাকে বিষয়টি জানিয়েছেন ভাড়াটিয়া বাবুল ও তার পরিবার ১৪দিন বাড়ির বাইরে যাবেনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টঙ্গীতে মোহাম্মদপুর থেকে আসা পরিবারকে বাসা ভাড়া দেওয়ায় এলাকায় আতঙ্ক

আপডেট টাইম : ০৭:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০