ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

লোক সমাগম ছাড়াই পালন হলো রানা প্লাজা ধসের সাত বছর পূর্তি

আনোয়ার হোসেন আন্নু, সাভার: রানা প্লাজা ট্র্যাজেডির সাত বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আজ রানা প্লাজার সামনে গিয়ে আহত শ্রমিক ও নিহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের কাউকে পাওয়া যায়নি। তবে ১০/১২ জন পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদিতে তিনটি ফুলের তোড়া দেখা  যায়। এর একটি উপজেলা প্রশাসনের, একটি শ্রমিক সংগঠনের এবং আরেকটি হতাহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়।
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহতের সাত বছর পূর্ণ হয়েছে আজ শুক্রবার। প্রতি বছর বিভিন্ন শ্রমিক সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে হতাহত শ্রমিকদের স্মরণ করলেও করোনা পরিস্থিতিতে এবার কোনো জনসমাগম ছিল না। তবে ভিন্নভাবে স্মরণ করা হয়েছে ভয়াবহ সেই ঘটনায় প্রাণ হারানো মানুষদের।
আনুষ্ঠানিকতা ছাড়াই শুক্রবার সকালে স্থানীয় প্রশাসন, শ্রমিক সংগঠন ও হতাহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে নিহতদের স্মরণ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ধসে পড়া রানা প্লাজার সামনে জনসমাগম ঠেকাতে সকাল থেকে পৌর এলাকায় রিকশা, রিকশাভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিয়ন্ত্রণ করা হয় জনসাধারণের চলাচলে। বন্ধ রাখা হয় পৌর এলাকার সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
উল্লেখ্য যে,সাত বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজার ভবন ধসে পড়ে। এতে ভবনের পাঁচটি পোশাক কারখানার এক হাজার ১৩৮ জন শ্রমিক প্রাণ হারান। আহত হন সহস্রাধিক শ্রমিক। তাঁদের মধ্যে অঙ্গ হারান ২৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

লোক সমাগম ছাড়াই পালন হলো রানা প্লাজা ধসের সাত বছর পূর্তি

আপডেট টাইম : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০