ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

আ. লীগের অভিনন্দন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় সাময়িকী ‘ফোর্বস’-এর নিবন্ধে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় গ্রহণ করা পদক্ষেপের জন্য প্রশংসিত হওয়ায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষে এক বিবৃতিতে এ অভিনন্দন জানান। সোমবার (২৭ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সমগ্র পৃথিবী আজ ভয়াবহ সংকটের সম্মুখীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশ্বের ক্ষমতাধর উন্নত রাষ্ট্রগুলোও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও সম্পূর্ণ অপরিচিত প্রাণঘাতী এই মহামারি মোকাবিলায় নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মেধা-মনন, সততা-নিষ্ঠা, দক্ষতা-কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মোদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে ভুল করেননি তিনি। তার এই ত্বরিত সিদ্ধান্তে অতিমাত্রায় সংক্রমিত ভাইরাস করোনার ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব হয়েছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো প্রশংসনীয় বলে উল্লেখ করেছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে চীনে করোনাভাইরাস হানা দেওয়ার পরপরই পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ সরকার। ফেব্রুয়ারির প্রথম দিকে চীনে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং ডিভাইস স্থাপন করে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের স্ক্রিনিং করা হয়। এরমধ্যে ৩৭ হাজার ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে পাঠানো হয়। মার্চের শুরুর দিকে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ঘোষণা ও ব্যাপক গণসচেতনতা গড়ে তোলা, করোনা পজিটিভ রোগীদের জন্য বিভিন্ন চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করা, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সারা দেশে সম্প্রসারণ ও আক্রান্তদের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করা, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবস্থা ও বিশেষ প্রণোদনা ঘোষণা, কৃষি খাতসহ বড়-মাঝারি-ক্ষুদ্র উৎপাদনশীল শিল্পখাতে বিশেষ প্রণোদনা ঘোষণা, সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মহীন খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য ব্যাপক খাদ্য সহায়তা প্রদান এবং এক কোটি রেশন কার্ডের মাধ্যমে ত্রাণ বিতরণে পদক্ষেপ গ্রহণ ও দুর্দশাগ্রস্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’

কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চরম সংকটেও ধৈর্য-সাহস প্রজ্ঞা-বিচক্ষণতা-পরিশ্রম ও কর্মকৌশল দিয়ে সম্ভাবনা ও অগ্রগতিকে নিরূপণ করতে পারেন। সততা-নিষ্ঠা-মানবিকতা-দেশপ্রেম-সাহস ও জনগণের প্রতি অক্ষয় ভালোবাসাই তার শক্তির উৎস। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত আন্তর্জাতিক এই স্বীকৃতিতে দেশবাসী ও আওয়ামী লীগ গর্বিত।’

তিনি আরও বলেন, ‘প্রাণঘাতী মহামারি করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষেপের আন্তর্জাতিক এই স্বীকৃতি সংকট মোকাবিলায় দেশবাসীকে অনুপ্রেরণা জোগাবে এবং সবার প্রত্যয়দীপ্ত সম্মিলিত প্রয়াসকে বেগবান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধে আমরা সক্ষম হবো ইনশআল্লাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

আ. লীগের অভিনন্দন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীকে

আপডেট টাইম : ০৫:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০