ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

টঙ্গীতে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগ

মো: জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে চার শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদের মধ্যে তিন মেয়ে শিশুর বয়স আট, সাত ও পাঁচ এবং ছেলে শিশুর বয়স তিন। শিশুদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাতে আউচপাড়া মোক্তার রোড হাবিবুর রহমানের বাড়ি সেবা-৫০ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তবে আরও এক অভিযুক্ত বিল্লাল হোসেন (৪৭) পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেলায়েত ও বিল্লাল একই বাড়িতে বাস করতেন। রোববার রাতে ৮টায় ওই চার শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ি নির্জন থাকায় খাবার কিনে দেবার কথা বলে একে একে চার শিশুকে ডেকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনার দিন রাতে কয়েক হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। ঘটনার একদিন পর স্থানীয় কয়েকজন যুবক পুলিশে খবর দিলে পুলিশ এক অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, বেলায়েত ওই বাসার কেয়ারটেকার। গত কয়েক সপ্তাহ ধরেই এমন কাজ করেছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

টঙ্গীতে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০