ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাজধানীর যে ১৩ এলাকা করোনাভাইরাসের রেড জোন

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটলেও রাজধানী ও ঢাকা বিভাগেই এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর ১৩টি অঞ্চল চিহ্নিত হয়েছে শীর্ষ আক্রান্ত এলাকা হিসেবে।

এলাকাগুলো হলো- রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিটফোর্ড, মিরপুর-১৪, তেজগাঁও, ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ ৫১তম দিনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, সাতক্ষীরা ও নাটোর- এ চার জেলা ছাড়া বাকি ৬০টি জেলায়ই করোনার সংক্রমণ ঘটেছে। তবে করোনার সংক্রমণ সারাদেশে ঘটলেও মূলত রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগেই প্রায় ৮৫ শতাংশ রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা ছিল দুই হাজার ৪৮৫ জন।

এরপর শীর্ষ আক্রান্ত এলাকা হিসেবে ওই ১৩টি স্থানের নাম উল্লেখ করেন ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৯১৩। এছাড়া সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

রাজধানীর যে ১৩ এলাকা করোনাভাইরাসের রেড জোন

আপডেট টাইম : ০৬:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০