ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গণস্বাস্থ্যের কিট নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন জাসদের ইনু

গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট নিয়ে আর বিভ্রান্তি ছড়ানো ও রাজনীতি করার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বক্তব্য দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

বিবৃতিতে তারা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্টের র‌্যাপিড কিট উদ্ভাবন ও তা ব্যবহারের জন্য উন্মুক্ত করা নিয়ে সরকার অসহযোগিতা করছে।

গণস্বাস্থ্যের এ অভিযোগ নিয়ে মূলধারার গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে পক্ষে বিপক্ষে নানা বক্তব্য ও সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য এসেছে, নানা ধরণের গল্প গুজব শাখা-প্রশাখা বিস্তার করছে।

জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র্রের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ উঠেছে বা দেশের আইন না মেনে র‌্যাপিড কিট নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে-তার যে কোনটি আংশিক সঠিক ও সত্য হলে তা খুবই দুঃজনক।
বিবৃতিতে গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট নিয়ে আর কোনা বিভ্রান্তি ছড়ানো ও রাজনীতি করার সুযোগ না দিতে সরকারের সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বক্তব্য দাবি করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গণস্বাস্থ্যের কিট নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইলেন জাসদের ইনু

আপডেট টাইম : ০১:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০