ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সঙ্কটময় মূহুর্তে সচেতনতাই একটি বড় ভ্যাকসিন, সোনারগাঁয়ে গার্মেন্টস পরিদর্শনে এসিল্যান্ড আল মামুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈশ্বিক দুর্যোগ কোভিড-১৯ পরিস্থিতিতে সীমিত পরিসরে চালু হওয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চৈতী কম্পোজিটের গার্মেন্টস ফ্যাক্টরিতে সরকারী স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা তদারকি করতে অভিযান পরিচালনাকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-মামুন বলেন, মহামারী আকার ধারণকারী অদৃশ্য দানব করোনা ভাইরাস থেকে বাচঁতে যেহেতু এখনো পর্যন্ত কোনো ঔষুধ আবিস্কৃত হয়নি তাই এ সঙ্কটময় মুহুর্তে সচেতনতাই একটি বড় ভ্যাকসিন। আমাদের সবাইকে সতর্ক এবং আত্মসচেতন হতে হবে। কেননা এ মুহুর্তে আত্মসচেতনতাই বড় একটি ঔষুধ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলায় অবস্থিত পোশাক প্রস্ততকারক বেশ কয়েকটি গার্মেন্ট ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ অভিযানে কাউকে কোন জরিমানা না করে সবাইকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান আল-মামুন।

ফ্যাক্টরীটির চালু হওয়া দুটি ফ্লোর পরিদর্শন করে সোনারগাঁ এসিল্যান্ড মোঃ আল-মামুন কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আরো বেশী মনোযোগী হতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এক টেবিলে একের অধিক লোক না বসা, একজন থেকে অপরজনের কমপক্ষে তিন ফুট দুরত্ব বাজয় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এছাড়া তিনি শ্রমিকদেরকেও সামাজিক দুরত্ব বজায় রাখতে বিভিন্ন নির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সকলকে সচেতন ও সতর্ক হতে হবে। এসকল প্রতিষ্ঠানগুলো সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে কাজ করছে কিনা তা তদারকি করতেই আমরা গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে অভিযান পরিচালনা করছি। যদি কোন প্রতিষ্ঠান সরকারী বিধি মেনে না চলে তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নিবো।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-মামুনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এলএলআরএস ব্যাটালিয়নের মেজর সাজ্জাদুল হাসানের নেতৃত্বে একটি ব্যাটালিয়ন, চৈতী গ্রুপ ডাইরেক্টর মেজর মেজবাউল আলম, জিএম মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।

উল্লেখ্য, গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সঙ্কটময় মূহুর্তে সচেতনতাই একটি বড় ভ্যাকসিন, সোনারগাঁয়ে গার্মেন্টস পরিদর্শনে এসিল্যান্ড আল মামুন

আপডেট টাইম : ০৮:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০