ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আমরা করুণা নয়, কল্যাণ ফান্ড থেকে সহায়তা চাই: পরিবহন শ্রমিক

তৌহিদ আহেমদ রেজা: করোনা দুর্যোগেও কাজে আসছে না পরিবহন শ্রমিকদের কাছ থেকে কল্যাণ ফান্ডের নামে নেওয়া কোটি কোটি টাকা। প্রতি মাসে নেওয়া এসব টাকার কোনো হদিস এখন পাচ্ছেন না শ্রমিকরা।

এমনই অভিযোগ পরিবহন শ্রমিকদের। ফলে বৃহস্পতিবার লালমনিরহাটে জেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা।

পরিবহন শ্রমিকরা দাবি করেন, কল্যাণ ফান্ডের জন্য প্রতি মাসে বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন চালানের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা চাঁদা হিসাবে উত্তোলন করা হতো। কিন্তু এখন সেই টাকা পাওয়া যাচ্ছে না।

শ্রমিকরা বলেন, করোনা দুর্যোগের সময় আমরা ফান্ড থেকে সহায়তা চাই। আমরা কারো করুণা চাই না। এই টাকা গেলো কোথায়?

করোনা ভাইরাসের কারণে প্রায় ১ মাস থেকে জেলায় সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় হাজারো বাস-ট্রাক পরিবহন শ্রমিক। তাদের অধিকাংশই সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে কোন খাদ্য সহায়তা পায়নি। যার কারণে শ্রমিকরা পড়েছেন আর্থিক সংকটে। পরিবার পরিজন নিয়ে তাদের অর্ধাহারে কাটাতে হচ্ছে দিন।

তাই খাদ্য সহায়তায় বঞ্চিত প্রায় ২ শতাধিক বাস-ট্রাক শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেন। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন, ড্রাইভার বাপ্পি, বকুল, রমজানসহ অন্যান্য শ্রমিকগণ।

এ সময় তারা বলেন, শ্রমিক ইউনিয়নে কল্যাণ ফান্ডের নামে প্রতি মাসে প্রায় ২ কোটি চাঁদা আদায় হয়। বর্তমান পরিস্থিতিতে আমারা এই কল্যাণ ফান্ডের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিতে চাই। আমাদের সরকারি খাদ্য সহায়তার জন্য রাস্তায় দাঁড়াতে হয় কেনো?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আমরা করুণা নয়, কল্যাণ ফান্ড থেকে সহায়তা চাই: পরিবহন শ্রমিক

আপডেট টাইম : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০