ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জ থানার ওসি

মুন্সীগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন।

শুক্রবার দিবাগত রাত ১১টায় পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, সন্ধ্যার দিকে ‘নিপসম’ থেকে ম্যাসেজে এই তথ্য দেওয়া হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে ঢাকায় ‘নিপসমে‘ পাঠানো হয়েছিল এই পুলিশ কর্মকর্তার সোয়াব। এরপর সন্ধ্যার দিকে সেখান থেকে তাকেই সরাসরি জানানো হয় তার করোনা পজেটিভ এসেছে। সাবধানে থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখনও অফিসিয়ালি রিপোর্ট আসেনি। নমুনার রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, আগে থেকেই তিনি সতর্ক ছিলেন। তারপরও পজেটিভ শোনার পর পরিবারের সঙ্গে বাসায়ই আছেন।

পুলিশ সুপার বলেন, ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার জন্য। তাকে বর্তমানে কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার কাছাকাছি যারা গিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি মুন্সীগঞ্জ সদর থানার যেই কক্ষে বসতেন সেখানে বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কিভাবে সংক্রমণ হয়েছে তা এখনও জানা যায়নি। জেলার সকল থানা ও পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

একজনের কারণে যাতে অন্যজন সংক্রমিত না হন, সে লক্ষ্যে আগে থেকেই পুরো পুলিশ বাহিনীকে থাকা এবং অফিসের কাজ কর্ম নিরাপদ দূরত্বে করার পরামর্শ প্রদান করা হয়েছিল। সেভাবেই সর্তকতার সঙ্গে পুলিশ এখানে কাজ করে যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জ থানার ওসি

আপডেট টাইম : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০