ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শ্রমিক ছাঁটাইয়ের গুজবে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

তৌহিদ আহমেদ রেজা: আশুলিয়ার শ্রমিক ছাঁটাইয়ের গুজবে একটি তৈরী পোশাক কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ‘রোজ ইন্টিমেটস লিমিটেড’ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করে।
শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান জানান, সরকারী ঘোষনা মোতাবেক কর্তৃপক্ষ ৩০ ভাগ শ্রমিক নিয়ে কাজ করতে পারবে। সেই হিসাবেই কর্তৃপক্ষ ৩০ভাগ শ্রমিক ভিতরে প্রবেশ করতে দেয়। অন্যরা প্রবেশ করতে না পারলে তাদের ছাঁটাই করা হয়েছে এমন গুজব তুলে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। তিনি বলেন, কারখানার কোন শ্রমিক ছাঁটাই করা হয়নি। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়া হলে তারা যে যার বাড়ি চলে যায়।
রোজ ইন্টিমেটস লিমিটেড এর শ্রমিক মাসুদ রানা বলেন, কারখানা কর্তৃপক্ষ কিছুদিন আগে নোটিশ দিয়েছিল যাদের চাকুরীর মেয়াদ এক বছরের কম তাদের ছাঁটাই করা হলে কোন আর্থিক সুবিধা পাবে না। শনিবার শ্রমিকরা কর্মস্থলে আসলে ৩০ভাগ শ্রমিক কারখানায় প্রবেশ করতে দেয়। অন্যরা ভেতরে ঢুকতে না পারায় ছাঁটাই আতঙ্কে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে আমাদের ছত্রভঙ্গ করে দেয়।
গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কারখানাটিতে একহাজারেরও বেশি শ্রমিক রয়েছে। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে গেলে মাত্র ৩০ ভাগ শ্রমিককে ভেতরে ঢুকতে দিয়ে বাকিদের বাসায় চলে যেতে বলা হয়।এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাদের ছাঁটাই করা হয়েছে এমন গুজব তুলে কারখানার সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা বাড়ি চলে যায়।
এ প্রসঙ্গে জানতে রোজ ইন্টিমেটস লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভভ হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শ্রমিক ছাঁটাইয়ের গুজবে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০