ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বিশেষ টয়লেট নিয়ে গুহায় যান মোদি

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির শেষ দফার ভোটগ্রহণ শুরুর আগেরদিন কেদারনাথ মন্দিরে ধ্যানে বসেছিলেন। প্রায় ১৮ ঘণ্টার ধ্যান শেষে রোববার মন্দিরের সেই গুহা থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু দেশটির বিরোধী দলগুলো বলছে, ভোটারদের দৃষ্টি কাড়তেই গুহায় ধ্যানে বসেছিলেন মোদি।

দেশটির উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণিতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত ওই শিব মন্দির। এই মন্দিরের ১০ ফুট বাই ৮ ফুটের গুহায় বসেছিলেন মোদি। ১৮ ঘণ্টা ধ্যানমগ্ন থেকেছেন তিনি। এই দীর্ঘ সময়ে সেই গুহায় তার সঙ্গী হয়েছিল ওয়াইফাই ও টেলিফোন ব্যবস্থা। নিয়ে গিয়েছিলেন বিশেষ টয়লেট ও ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী।
ভারতের একটি গণমাধ্যম বলছে, শনিবার কেদারনাথে পূজা সেরে সারারাত ধ্যান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিতে দেখা যায়, শরীরে গেরুয়া কাপড় জড়িয়ে পদ্মাসনে ধ্যানে বসেছেন তিনি। রোববার সকালের দিকে সেখান থেকে বেরিয়ে উত্তরাখণ্ডের অপর বিখ্যাত মন্দির বদ্রীনাথে পূজা দেন মোদি।
বৃহস্পতিবার দেশটির ১৭তম লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রচার শেষ হয়েছে। এই সময় নরেন্দ্র মোদিকে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির দর্শনে অনুমতি দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। শনিবার সম্পূর্ণ পাহাড়ি পোশাকে সেজে প্রায় আধা ঘণ্টা ধরে কেদারনাথ মন্দিরে পূজা দেন নরেন্দ্র মোদি। ধ্যান করার পাশাপাশি তিনি মন্দির শহরের উন্নয়নের কাজও খতিয়ে দেখেন।

এদিকে, নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর কেদারনাথ মন্দিরে ধ্যান এবং উন্নয়নকাজ খতিয়ে দেখায় দেশটির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

বিশেষ টয়লেট নিয়ে গুহায় যান মোদি

আপডেট টাইম : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯