ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন বিএনপির

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে বিস্তারের এ ক্রান্তিলগ্নে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে বিএনপি। একজন উপদেষ্টা ও আহ্বায়কসহ মোট ১৪ জনের সমন্বয়ে এ সেল করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (৪ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে উপদেষ্টা করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। এছাড়া জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে গঠিত সেলে সদস্য পদে রয়েছেন আরো ১২ জন।

সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

বিজ্ঞপ্তিতে রিজভী জানান, গত ৩ মে রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায় বিশ্বব্যাপী করোনা মহামারির বিস্তারের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাদের সমন্বয়ে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়। এ নেতাদের সমন্বয়ে গঠিত সেল পরবর্তী সময়ে বিভাগীয় কমিটি গঠন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন বিএনপির

আপডেট টাইম : ০৬:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০