ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

‘জরুরি চিকিৎসা সেবা খুলনা’ অ্যাপের যাত্রা শুরু

প্রযুক্তি ডেস্ক: খুলনাবাসী যেন ঘরে বসেই রোগ সম্পর্কে চিকিৎসাসেবা নিতে পারে সে জন্য ‘জরুরি চিকিৎসা সেবা খুলনা’ অ্যাপের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা শিশু হাসপাতালের সেমিনার কক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ঘরে থাকুন, নিরাপদে থাকুন এর আওতায় চিকিৎসাসেবা প্রদানের জন্য এ ‘মোবাইল অ্যাপ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং খুলনা শিশু হাসপাতালের ব্যবস্থাপনায় ” Providing Home to Home Emergency Medical Services in Corona Crisis through Digital System “-এর আওতায় এ কার্যক্রম শুরু হল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক, মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. কামরুজ্জামান।

গুগল প্লে স্টোর থেকে ‘জরুরি চিকিৎসা সেবা খুলনা’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ব্যবহার করে রোগীরা ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন এবং অ্যাপের সাহায্যে সব তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

‘জরুরি চিকিৎসা সেবা খুলনা’ অ্যাপের যাত্রা শুরু

আপডেট টাইম : ০৫:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০