ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

যা করবেন গরমে ঘামাচি থেকে রেহাই পেতে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: অনেকের শরীরে ঢেকে রাখা অংশের পাশাপাশি শরীরের খোলা যায়গায়ও প্রচুর ঘামাচি ওঠে। এই সমস্যা থেকে নিস্তার পেতে অনেকেই বাজার চলতি পাউডার বা লোশন ব্যবহার করে থাকেন।তাপমাত্রার পারদ যত বাড়ছে ততই তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। আর গরম মানেই অনেকের প্রধান সমস্যা ঘামাচি।

তবে চিকিৎসকরা বলছেন অন্য কথা। ঘামাচির সমস্যা থেকে বিরত থাকতে চাইলে সবচেয়ে আগে যা জরুরি তা হলো- নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ঘামাচির হাত থেকে বাঁচতে পাউডার মাখলেও পরদিন অবশ্যই শরীরের ওই অংশ ভাল করে ধুয়ে ফেলতে হবে। কারণ, পাউডারের গুঁড়োয় ত্বকের লোমকূপ ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়। ফলে ধুয়ে না ফেললে সমস্যা বাড়বে। অন্যদিকে, ব্রণ, ফুসকুড়িসহ আরও নানা সমস্যা মাথা চাড়া দিতে পারে।

# ঘামাচি সমস্যার মোকাবেলায় বরফ অত্যন্ত কার্যকরী। একটি পরিষ্কার পাতলা কাপড়ে মুড়ে বরফের টুকরো ঘামাচি আক্রান্ত ত্বকের উপর ৮-১০ মিনিট ঘষুন। এর ফলে ঘামাচি মরে গিয়ে ত্বকের জ্বালা, চুলকানি ভাব অনেকটাই কমে যাবে।

# স্নানের সময় ডেটল বা সুথল দিয়ে স্নান করতে পারেন।

# ঘামাচি আক্রান্ত ত্বকের উপর পাতি লেবুর রস লাগিয়ে কয়েক মিনিট রেখে গোসল করুন।

# মুলতানি মাটি আর গোলাপ জল ত্বকের জন্য খুবই উপকারী। ঘামাচির অস্বস্তি কমাতে আন্দাজ মতো মুলতানি মাটির সঙ্গে আধা কাপ গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট ঘামাচি আক্রান্ত ত্বকের উপর ভাল করে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকের জ্বালা, চুলকানি ভাব অনেকটাই কমে গেছে। দু’তিন দিন এই পদ্ধতি কাজে লাগালে ঘামাচির সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে।

# ত্বকের পরিচর্যায় বেসন অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এক কাপ বেসনের সঙ্গে আন্দাজ মতো পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ঘামাচি আক্রান্ত ত্বকের উপর ভাল করে মাখিয়ে দিন। মিনিট পনেরো পর ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি পর পর দু-তিন দিন কাজে লাগাতে পারলে ঘামাচির সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

যা করবেন গরমে ঘামাচি থেকে রেহাই পেতে

আপডেট টাইম : ১২:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯