ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : মাঠে সোনালী ধানে কৃষকের মনে আনন্দের ঢেউ। কিন্তু কাটতে শ্রমিক পাচ্ছেন না কৃষক। এদিকে আকাশে মেঘ। বৃষ্টি নামলেই সর্বনাশ।

এই পরিস্থিতিতে এগিয়ে এলেন যুবলীগ নেতা। তার সহযোগিতা ধান উঠলো আঙিনায়। হাসি ফুটলো কৃষকের।

করোনা সংকটে অসহায় মানুষ এবং কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে যুবলীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এরই অংশ হিসেবে মির্জাপুর উপজেলার কৃষকের ধান কেটে তুলে দিলেন যুবলীগ নেতা এন আই আহমেদ সৈকত। তার সহযোগিতায় বিপদগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনকে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়ি। পরে যুবলীগের নেতা এন আই আহমেদ সৈকতের সহযোগিতায় ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। তার মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এন আই আহমেদ সৈকত বলেন, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় অসহায় কৃষকের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

এর আগে ত্রাণ নিয়ে রাজধানীর অলিতে-গলিতে অসহায় কর্মহীন মানুষের জন্য ছুটেছেন যুবলীগের এই নেতা। সৈকত বলেন, ‘যার যতটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে আমরা এগিয়ে আসি তাহলে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন যুবলীগ নেতা

আপডেট টাইম : ০১:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০