ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বর্তমান পরিস্থিতিকে কৃষকের জন্য ‘দুর্যোগ’ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কঠিন অবস্থা পার করছেন । বর্তমানে সংকটাপন্ন এসব কৃষকদের আরও ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষায় বর্তমান পরিস্থিতিকে কৃষকের জন্য ‘দুর্যোগ’ ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কৃষকের ক্ষতিপূরণে ব্যবস্থা না নিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের উদ্যোগে ‘দেশ বাঁচাতে কৃষক বাঁচাও’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানবন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন বলেন, ‘কৃষকের বর্তমান সংকট উত্তরণে কৃষিমন্ত্রী যেভাবে একের পর এক বাস্তবতা-বিবর্জিত কথা বলে যাচ্ছেন, তা দেশের একজন নাগরিক হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কৃষিমন্ত্রীর কাছে দেশের ক্ষতিগ্রস্ত কৃষকরা সমস্যার সমাধান আশা করেছিলেন, কিন্তু কৃষকসহ দেশের জনগণের সে প্রত্যাশা পূরণে কৃষিমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।’

তিনি ধান নিয়ে কৃষকের বর্তমান সংকটকে ‘জাতীয় বিপর্যয়’ আখ্যায়িত করে এর থেকে দ্রুত উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা করে কাঠাপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে ভর্তুকি দেয়ার দাবি জানান। অন্যথায় দেশে বড় ধরনের বিপর্যয় ঘটার আশংকা দেখা দিতে পারে বলে মনে করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবিরের পরিচালনা সভাপতি ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জাতীয় মেস সংঘের সভাপতি সাংবাদিক আয়াতুল্লাহ আক্তার ও ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাৎ হোসেন প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান

বর্তমান পরিস্থিতিকে কৃষকের জন্য ‘দুর্যোগ’ ঘোষণার দাবি

আপডেট টাইম : ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯