ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী অনলাইনে নারীদের নিরাপত্তা : নতুন চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয় রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর বন্ধ তামার খনি পুনরায় চালুর বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে পানামা রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক “বাট্টু জজ” যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয়, মাঠে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

আমি থাকতে পরাশক্তি হতে পারবে না চীন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে তার দেশের বাণিজ্য যুদ্ধে সন্তোষ প্রকাশ করে দাবি করেছেন, তিনি যতদিন আছেন ততদিন চীনের পক্ষে বিশ্ব পরাশক্তি হয়ে ওঠা সম্ভব হবে না। সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। খবর পার্স ট্যুডে।

সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের যে অবস্থান রয়েছে চীন সেটি গ্রহণ করতে চায়। কিন্তু নিঃসন্দেহে চীনের অবস্থা এখনো যুক্তরাষ্ট্রের মতো ভালো নয়।

তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি আটকে দিয়ে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায়। তিনি বলেন, যদি হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তাহলে তার শাসনামল শেষ হওয়ার আগেই চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের চেয়ে বড় হয়ে যেত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এইচএসবিসি সম্প্রতি ঘোষণা করেছে, ২০৩০ সালের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।

চীনের অগ্রগতি ঠেকানোর জন্য ট্রাম্প প্রশাসন সম্প্রতি চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। অবশ্য চীনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

আমি থাকতে পরাশক্তি হতে পারবে না চীন : ট্রাম্প

আপডেট টাইম : ১২:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯