ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

এমবাপ্পে দায়িত্ব চান

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: এমবাপ্পে বলেছেন, ‘তিনি দায়িত্ব নিতে চান, সেটি পিএসজিতে হোক, কিংবা অন্যত্র।’পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা কল্পনা শুরু হয়েছে, তখনই সেটিকে আরো উস্কে দিলেন তিনি নিজে।

রবিবার লিগ ওয়ানের মৌসুম সেরা খেলোয়াড় হিসেবে এমবাপ্পের নাম ঘোষণা করা হয়। এ সময় তিনি ক্লাব ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেননি। বিইন স্পোর্টসকে এমবাপ্পে বলেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি এ পুরস্কারটি পেয়েছি। আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। যা আমাকে আরো অধিক দায়িত্ব নিয়ে খেলার জন্য অনুপ্রাণীত করছে। সেটি পিএসজিতে হতে পারে, কিংবা অন্য কোথাও।’

মিক্স জোনে করা মন্তব্য থেকে পরবর্তীতেও সরে আসেননি এমবাপ্পে। কয়েক মিনিট পর তিনি বলেন, ‘আমার কাছে ওই মুহূর্তের বক্তব্যটি সঠিক মনে হয়েছে। আমি যখন কোন কথা বলি, সেটি ভেবে চিন্তেই বলি।’ এসময়ও তিনি দলে আরো বেশি দায়িত্ব গ্রহণের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

এমবাপ্পে বলেন, পিএসজিতে হলে সেটি তো ভালই। অন্যত্র হলেও সমস্যা নেই। অন্য কোথাও হলে সেটি হবে নতুন চ্যালেঞ্জ।

২০১৭ সালে মোনাকোর শিরোপা জয়ী দলে থাকা অবস্থা থেকেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন এমবাপ্পে। কিন্তু লিগ ওয়ানের রেকর্ড ভেঙ্গে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন তিনি।

তবে চলতি বছরের শুরুতে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফের ফিরে গেছেন জিনেদিন জিদান। তার প্রত্যাবর্তনের পরপরই এমবাপ্পের সান্টিয়াগো বার্নাব্যুতে যোগদানের গুজব জোরালো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

এমবাপ্পে দায়িত্ব চান

আপডেট টাইম : ১২:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯