ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

৩ পরিবর্তন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আসছে

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: অংশগ্রহণকারী সব দলই ঘোষণা করেছে নিজেদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। তবে সে দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে আগামী ২৩ মে পর্যন্ত। এ সুযোগ কাজে লাগিয়ে এরই মধ্যে নিজেদের স্কোয়াডে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবার তাদেরই পথে হাটতে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলস ড্রাগ টেস্টে পাস করতে পারেনি বিধায় একটি পরিবর্তন ছিলো অনুমেয়। এর সঙ্গে আরও ৩ পরিবর্তন নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে ইসিবি।

লেগস্পিনিং ব্যাটিং অলরাউন্ডার জো ডেনলির পরিবর্তে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন, বাঁহাতি পেসার ডেভিড উইলির বদলে ডানহাতি গতিতারকা জোফ্রা আর্চার এবং ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলসের বদলে আসতে যাচ্ছেন আরেক ওপেনার জেমস ভিনস।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করবে ইংলিশ ক্রিকেট বোর্ড। তার আগে দলের কোচ ট্রেভর বেয়লিস সংবাদ মাধ্যম ইঙ্গিত দিয়েছেন এ তিন পরিবর্তনের ব্যাপারে। আগামী ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লড়বে ইংলিশরা, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

মূলত হ্যাম্পশায়ারের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মাত্র ৯ ম্যাচে ২৭১ রান ও ১৮ উইকেট শিকার করেই নিজেকে বিশ্বকাপের জন্য যোগ্য প্রমাণিত করেছেন ডসন। অন্যদিকে জো ডেনলি পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ম্যাচ খেলে নিতে পারেননি কোনো উইকেট, ব্যাট হাতে করেছেন মাত্র ১৭ রান।

তাই ডেনলির পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন গত বছরের অক্টোবরে শেষ ওয়ানডে খেলা ডসন। পাকিস্তানের বিপক্ষে ৪-০তে সিরিজ জেতার পরপরই স্কোয়াডের বাইরে থাকা ডসনকে দেশের তৃতীয় সেরা স্পিনার হিসেবে আখ্যায়িত করেন ইংলিশ কোচ। তার সঙ্গে একমত হন অধিনায়ক ইয়ন মরগ্যান এবং দুই নির্বাচক এড স্মিথ ও জেমস টেলর।

অন্যদিকে ড্রাগ টেস্টে পাস করতে না পারায় বাদ পড়ছেন হেলস। তার বদলে পাকিস্তান সিরিজে দুই ম্যাচ খেলে ৭৬ ও ৪৩ রান করেছেন ভিনস। তাই তাকে স্কোয়াডে রেখে দিচ্ছে ইসিবি। আর জোফ্রা আর্চারকে এগিয়ে দিয়েছে টানা ৯০ মাইলে বোলিং করতে পারার অদ্ভুত ক্ষমতা।

ইংল্যান্ডের পূর্ব ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ডের সম্ভাব্য পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, লিয়াম ডসন, জেমস ভিনস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জোফ্রা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

৩ পরিবর্তন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আসছে

আপডেট টাইম : ১২:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯