ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলনে যোগ দিতে এস্তোনিয়ায় পলক

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ থেকে এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে শুরু হয়েছে পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলন ২০১৯। সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশে গতকাল সোমবার ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ মঙ্গল ও কাল বুধবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সফরকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি খাতে সর্বশেষ অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে এস্তোনিয়ার রাষ্ট্রপতি কেরস্তি কালজুলাইদের সঙ্গে বৈঠক করবেন। তিনি উক্ত ইভেন্টের মিনিস্ট্রিয়াল প্যানেল আলোচনায় বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বাস্তবায়িত ও গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরবেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী আগামী বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডের ইলুলিসাত শহরে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু পরিবর্তনে ভবিষ্যৎ করণীয় শীর্ষক ওয়াইজিএল ইমপ্যাক্ট এক্সপেডিশন গ্রিনল্যান্ড কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ওয়াইজিএল কর্তৃক নির্বাচিত বিশ্বের ২০ জন তরুণ নেতাকে নিয়ে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। নির্বাচিত ওই ২০ তরুণ নেতাদের মধ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নাম রয়েছে।

প্রতিমন্ত্রী ক্লাইমেট আপডেট, প্রফেশনাল অ্যান্ড কালেকটিভ অ্যাকশন্স, ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ পলিসিসহ বিভিন্ন অধিবেশনে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। ২৯ মে দেশে ফিরবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলনে যোগ দিতে এস্তোনিয়ায় পলক

আপডেট টাইম : ০২:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯