ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফোন কলের নতুন অ্যাপ আনল ফেসবুক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফোন কলের জন্য নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। ‘ক্যাচআপ’ নামক এই অ্যাপটি তৈরি করেছে ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) টিম।

অ্যাপটির বিশেষত্ব হচ্ছে, অ্যাপটি ব্যবহারকারীকে জানাবে অন্যান্য ব্যবহারকারীদের কখন কল করা যাবে। মানে আপনার ‘ফ্রি’ সময় নির্ধারণ করে দিতে পারবেন এই অ্যাপে। ফলে আপনাকে কখন কল করলে পাওয়া যাবে, সেই সঠিক সময়টি অন্যরা জানতে পারবে। একইভাবে আপনিও অন্যদেরটা জানতে পারবেন।

ফেসবুকের মালিকানাধীন হলেও ‘ক্যাচআপ’ স্বতন্ত্র একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহারের জন্য ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না। ফোনের কন্টাক্ট লিস্টের নম্বরগুলোতে এই অ্যাপের মাধ্যমে কল দেওয়া যাবে। নির্দিষ্ট কাউকে কল করার ছাড়াও গ্রুপ কল করা যাবে। তবে ভিডিও কলিংয়ের সুবিধা নেই এতে।

‘ক্যাচআপ’ অ্যাপটি বর্তমানে যুক্তরাষ্ট্রে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পরীক্ষা করছে ফেসবুক। নতুন এ অ্যাপটি চূড়ান্তভাবে উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে অনেকে ধারণা করছেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো নতুন অ্যাপটিও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফোন কলের নতুন অ্যাপ আনল ফেসবুক

আপডেট টাইম : ০৩:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০