ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ত্রাণ কার্যক্রমে হস্তক্ষেপ করায় ভাইস চেয়ারম্যান বরখাস্ত

সিটিজেন নিউজ,ঢাকা: সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা ও হস্তক্ষেপ করার অভিযোগে টাঙ্গাইলের সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ হতে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধর ও লাঞ্ছিত করে সে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় জরুরি সরকারি ত্রাণ কাজে বাধা ও অবৈধ হস্তক্ষেপ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, তালিকা বহির্ভূতভাবে নবীনকে সরকারি ত্রাণ না দেওয়ায় সে টাঙ্গাইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধর, লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেয়। এরআগে সে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ব্রিজের টেন্ডারকাজে বাধা দেয়। ভূমিহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণে অবৈধ হস্তক্ষেপ করে চাঁদা দাবি করে। সে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদানের তালিকায়ও হস্তক্ষেপ করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবীনের এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদে কর্মরত কর্মচারীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করতে পারে। যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ ক্ষুন্ন করবে। এই বিবেচনায় তার বিরুদ্ধে উপজেলা পরিষদ আইন অনুযায়ী কার্যক্রম শুরু করা হয়েছে। জনস্বার্থে তাকে উপজেলা পরিষদ আইন অনুযায়ী পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, এখন পর্যন্ত সারা দেশে ত্রাণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে ৭২ জন জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, দুই জন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস চেয়ারম্যান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ত্রাণ কার্যক্রমে হস্তক্ষেপ করায় ভাইস চেয়ারম্যান বরখাস্ত

আপডেট টাইম : ০৩:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০