ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বগুড়া-৬ উপ-নির্বাচনে মনোনয়ন পেলেন খালেদা

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পাঁচজনকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে স্কাইপি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারপারসনের প্রেস উইয় সূত্র এ তথ্য জানিয়েছে।

দলের মনোনীত অন্যদের মধ্যে রয়েছেন- বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ, বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।
চেয়ারপারসনের প্রেস উইং সূত্র আরও জানায়, বৃহস্পতিবারের মধ্যে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া এই পাঁচজনের পক্ষ থেকে জেলা রিটানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একজন বাদে বাকিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন।

সূত্র জানায়, বগুড়া-৬ আসনটি যেহেতু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সে কারণে তার প্রতি সম্মান স্বরূপ তাকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া বগুড়া বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মাদ সিরাজের প্রতি দলের সুবজ সংকেত রয়েছে। প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থেকে বাকি তিনজনকে এ আসনে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির হয়ে জয়লাভ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেষ পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুন সকাল ৯টা হতে বেলা ৫টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ চলবে।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ জুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বগুড়া-৬ উপ-নির্বাচনে মনোনয়ন পেলেন খালেদা

আপডেট টাইম : ০১:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯