ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

দুই চিকিৎসকের অসহায় কষ্টের কথা

নিউজ ডেস্ক: একজন পরিচিত চিকিৎসক ফোন করলেন। বললেন, তার পরিচিত একজন গর্ভবতি নারী করোনায় আক্রান্ত। গতরাতে ইউনাইটেড,এভারকেয়ারসহ সকল পাঁচ তারকা হাসপাতাল ঘুরে ভর্তি হতে পারেনি । সকালে গেছে অন্য হাসপাতালে। চিকিৎসক নিজের অসহায় অবস্থার কথা বলছিলেন বারবার।ইচ্ছা থাকলেও সেই নারীকে নিজের হাসপাতালে ভর্তি করতে পারেননি।
এই দিকে আরেক ঘনিষ্ট চিকিৎসক লিখেছেন কষ্টের কথা। ডাক্তার খাইরুল ইসলাম লিখেছেন-“ “ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ খোলে না।
সে যে গভীর জলে যায় গো চলে, কিনার দিয়ে আর চলে না।”

সকালে পিপিই পড়ে রেডি হচ্ছিলাম, কোভিড ফ্লোর ৮ আর ৯ তলায় রাউন্ড দিব!
তখন ৭ তলার এক রোগির লোক ছুটে এল!
গিয়ে দেখি প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে একজনের!
বয়স্ক মানুষ!
শরিরে অক্সিজেন কমে যাচ্ছে!
দ্রুত উপুড় করে দিতে বললাম যাতে ফুসফুসে বেশি অক্সিজেন ঢুকে!
মহিলা মানুষ পারছেনা!
আমি ধরলাম!
২ মিনিট!
চোখের সামনে হাসফাস করতে করতে চলে গেল!
দরকার ছিল ICU ventilation!
উনাকে সান্ত্বনা কি দিব পাশের রুম থেকে আরেক মহিলা দোড়ে এল!
আমিও ছুটে গেলাম!
সব কিছু শান্ত!
বুঝে গেছি!!
আমি বললাম ” কি হয় আপনার?
” আমার স্বামি!” কি নিরাসক্ত কন্ঠ!
আমি দাড়িয়ে আছি, মাত্র ৫ মিনিটের মধ্যে ২ জন মানুষের মৃত্যুর ধাক্কা সামলানোর চেষ্টা!
তখন মহিলা বলে, স্যার,আপনাদের কিছু করার ছিলো না তাইনা?
আমি চুপ হয়ে গেলাম!

ঝিনুকে মুক্তা হলে চুপ হয়, আমরা অসহায় হলে চুপ হয়ে যাই।””

লেখা – নঈম নিজাম, সম্পাদক – বাংলাদেশ প্রতিদিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

দুই চিকিৎসকের অসহায় কষ্টের কথা

আপডেট টাইম : ১০:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০