ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

মোহাম্মদ নাসিমের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে বিষয়টি আমাকে জানিয়েছেন।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এ বিষয়ে বলেন, ৪ দিন আগে বিএসএমএমইউতে পরিবারের সবাই টেস্ট করেছে। ফলাফল নেগেটিভ আসে। আব্বা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য আবারও তার নমুনা নেওয়া হয়। কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে। সেখানে করোনা পজিটিভ এসেছে। জয় জানান, আপাতত মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রাখা হবে। সমস্যা বেশি হলে সিএমএইচে স্থানান্তর করা হবে।

এদিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও আল ইমরান চৌধুরী বলেন, মোহাম্মদ নাসিম হালকা শ্বাসকষ্ট নিয়ে আজ দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হন। কোভিড পজিটিভ এসেছে। তাকে এইমাত্র আইসিইউতে নেওয়া হয়েছে। তবে অবস্থা স্থিতিস্থীল। মেডিসিন বিশেষজ্ঞ মহিউদ্দীন আহমেদের অধীনে ভর্তি আছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে

আপডেট টাইম : ১১:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০