ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘রিমুভ চায়না অ্যাপস’ মুছে দিল গুগল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা ‘রিমুভ চায়না অ্যাপস’ নামক অ্যাপটি প্লে স্টোর থেকে মুছে দিয়েছে গুগল। অ্যাপটির বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ এনেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অ্যাপটি ভারতের শীর্ষ ট্রেন্ডিং অ্যাপ। গত মাসের শেষের দিকে চালু হওয়া অ্যাপটি ইতিমধ্যে ডাউনলোড হয়েছে ৫০ লাখের বেশি। হিমালয় সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীনা পণ্য বর্জনের পদক্ষেপ হিসেবে ‘রিমুভ চায়না অ্যাপস’ তৈরি করে ভারতীয় কোম্পানি ওয়ান টাচ অ্যাপল্যাবস।

অ্যাপটি পুরো ফোন স্ক্যান করে চাইনিজ অ্যাপের লিস্ট তৈরি করে, যা ব্যবহারকারীদের খুব সহজেই একবারে সব চাইনিজ অ্যাপ ডিলিট করার সুবিধা দেয়। সীমান্ত বিরোধের প্রতিবাদে ভারতে সোশ্যাল মিডিয়ায় অনেকেকেই চীনা পণ্য বর্জনের আহবান জানালে জনপ্রিয় হয়ে উঠে ‘রিমুভ চায়না অ্যাপস’। এই অ্যাপের মাধ্যমে অনেকে টিকটক, জুম সহ ফোনে থাকা অন্যান্য চীনা অ্যাপস শনাক্ত করে মুছে ফেলতে শুরু করে।

টেকক্রাঞ্চের এক খবরে বলা হয়েছে, কোনো অ্যাপ দিয়ে অন্যান্য থার্ড পার্টি অ্যাপ ডিলিট করতে ব্যবহারকারীদের উৎসাহিত করা গুগলের নীতিমালা বিরোধী। তাই প্লে স্টোর থেকে ‘রিমুভ চায়না অ্যাপস’ মুছে দিয়েছে গুগল। অ্যাপটির রেটিং ছিল ৪.৯।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘রিমুভ চায়না অ্যাপস’ মুছে দিল গুগল

আপডেট টাইম : ০১:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০