ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সুন্দরবনে বাঘ জরিপের ফলাফল প্রকাশ এবং এ-সংক্রান্ত প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। জরিপের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জরিপে সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া গেছে। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই তিন বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮ ভাগ। ২০১৫ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি।

সংবাদ সম্মেলন করে জরিপের এ ফল প্রকাশ করেন পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ২৪ এপ্রিল পর্যন্ত মোট চারটি ধাপে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, স্মরণখোলা রেঞ্জের তিনটি ব্লকের ১৬৫৬ বর্গকিলোমিটার এলাকায় বিশেষ একধরনের ক্যামেরা ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। ২৪৯ দিনব্যাপী পরিচালিত এ জরিপ কার্যক্রমে ৬৩টি পূর্ণ বয়স্ক বাঘ, ৪টি জুভেনাইল বাঘ এবং ৫টি অপ্রাপ্ত বয়স্ক বাঘের মোট ২৪৬৪টি ছবি পাওয়া যায়।

এসইসিআর মডেলে তথ্য বিশ্লেষণ করে সুন্দরবনে প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের আপেক্ষিক ঘনত্ব পাওয়া যায় ২ দশমিক ৫৫ + ০ দশমিক ৩২।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সুন্দরবনে বাঘের বিচরণ ক্ষেত্র ৪৪৬৪ কিলোমিটার এলাকাকে আপেক্ষিক ঘনত্ব দিয়ে গুণ করে বাঘের সংখ্যা হিসাব করা হয়েছে ১১৪টি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে

আপডেট টাইম : ০৫:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯