ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ফের ক্ষমতায় বিজেপি ভূমিধস জয়ে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করছে দেশটির নির্বাচন কমিশন। এর মাধ্যমে আগামী পাঁচ বছর কারা ভারতের ক্ষমতায় থাকবে তা নির্ধারিত হবে। ৫৪২ আসনের মধ্যে প্রাথমিক ফলাফরে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে নির্বাচন হয়েছে এবার। সরকার গঠন করার জন্য কোনো দল বা জোটকে ২৭২টি আসন পেতে হবে। প্রাথমিক ফলাফল অনুসারে এনডিটিভি জানিয়েছে, ক্ষমতাসীন বিজেপি জোট এনডিএ পেয়েছে ৩২৪টি আসন, কংগ্রেস জোট ইউপিএ পেয়েছে ১০৫টি আসন, অন্যান্যরা পেয়েছে ১১৩টি আসন। তবে এটি প্রাথমিক ফলাফল। চূড়ান্ত ফলাফলে এটি সামান্য কমবেশি হতে পারে।

পশ্চিমবঙ্গে এগিয়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস (২২টি)। দুই নম্বরে থাকা বিজেপি ১৬টি এবং রাহুল গান্ধীর কংগ্রেসের ২টি আসনে এগিয়ে আছে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। শেষ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে মোদির জয়ের চিত্র।

গত ১১ এপ্রিল থেকে ১৯মে পর্যন্ত মোট সাত ধাপে এবারের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট দেন প্রায় ৯০ কোটি ভোটার। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।

তবে এই ফলাফল প্রাথমিক। প্রথম গণনার পর প্রতি লোকসভা কেন্দ্রে অন্তত ৩৫টি বুথের ভিভিপ্যাট গণনা করা হবে। এই সংখ্যাটা কোথাও বাড়তে বা কমতে পারে। যে বুথের ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেবে, সেখানেই ভিভিপ্যাট গণনা করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। একটি ভিভিপ্যাট গণনা করতে দেড় থেকে দু’ঘণ্টা সময় লাগবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের যে হলে গণনা চলবে, তার একটি নির্দিষ্ট টেবিলেই ভিভিপ্যাট গণনা করা হবে। তাই কমিশনের কর্তাদের অনুমান, আট থেকে দশ ঘণ্টা সময় লেগে যাবে প্রতিটি লোকসভা কেন্দ্রের ভিভিপ্যাট গণনা শেষ করতে। এর ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে রাত গড়াবে। কোথাও ভোরও হয়ে যেতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফের ক্ষমতায় বিজেপি ভূমিধস জয়ে

আপডেট টাইম : ১২:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯