ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার ছাড়া দেশের সকল অভ্যন্তরীণ রুটে ন্যূনতম ভাড়া ২৫০০

অর্থনৈতিক প্রতিবেদক: কক্সবাজার ছাড়া দেশের সকল অভ্যন্তরীণ রুটে ন্যূনতম ভাড়া আড়াই হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচলক কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল বৃহস্পতিবার বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান দেশের বিমান সংস্থাগুলোর সঙ্গে ভাড়া নিয়ে সভা করেন এ সিদ্ধান্তের কথা জানান। তবে উড়োজাহাজের আসনের ধরণ, কতটি সিটের ভাড়া সর্বনিম্ন হারে হবে, তা এয়ারলাইন্স ঠিক করবে।

বৈঠক সূত্র জানায়, বেবিচকের চেয়ারম্যান সভায় বিমান সংস্থাগুলোকে ভাড়া না বাড়িয়ে যাত্রীদের বিমান চলাচলের ওপর আস্থা অর্জনের জন্য গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন। তিনি স্বাস্থ্যবিধি ও বেবিচকের বিধিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ করেন।

জানা যায়, বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তাদের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বিমান ভাড়া ঢাকা-কক্সবাজারের জন্য সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা এবং ঢাকা হতে অন্যান্য রুটে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়।

করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর চলতি মাসেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তবে তাতে তেমন যাত্রী পাচ্ছে না বিমান সংস্থাগুলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কক্সবাজার ছাড়া দেশের সকল অভ্যন্তরীণ রুটে ন্যূনতম ভাড়া ২৫০০

আপডেট টাইম : ১০:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০