ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে ন্যাপের শোক

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ একুশে পদকপ্রাপ্ত ও খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারা বলেন, খালিদ হোসেনের গাওয়া সঙ্গীত মানুষের মনে প্রশান্তি যুগিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামে রচিত ইসলামী সঙ্গীতগুলো তার কণ্ঠে যখন ভেসে আসতো তখন মানুষের হৃদয়ে প্রশান্তি আসতো।
যারা গানকে নান্দনিকতা দিয়েছিলেন তাদেরই মধ্যে অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী ছিলেন খালিদ হোসেন। তার কণ্ঠে আমাদের গানের ভুবন ঐশ্বর্যবান হয়েছে। তার মতো গুণী শিল্পী কর্মময় জীবন দিয়ে ভালোবাসায় কোটি মানুষের মন-মন্দিরে অমরত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি বেঁচে থাকবেন চিরকাল; যতদিন বাংলায় গান হবে, যতদিন নজরুলের সঙ্গীত বাজবে। তাকে গানের প্রেমিক বলেই স্মরণ করবে সঙ্গীত অনুরাগীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে ন্যাপের শোক

আপডেট টাইম : ০১:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯