ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিলেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মরহুম মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় দিনেই তিনি চিকিৎসকদের অনুমতি নিয়ে বনানী কবরস্থানে যান।

রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১০টায় গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সরাসরি বনানী কবরস্থানে যান তিনি। এরপর সেখান থেকে আবার গণস্বাস্থ্য হাসপাতালের কেবিনে ফিরে আসেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. জাফরুল্লাহ স্যারের ইচ্ছার কারণে ডাক্তাররা তাকে বনানী যেতে অনুমতি দিয়েছেন। বিষয়টি তদারকির জন্য গণস্বাস্থ্যের ডা. মহিবুল্লাহ খন্দকারও সঙ্গে ছিলেন।’

মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানানোর পর বনানী কবরস্থানে অতীতের সমাহিত সকলের জন্য দোয়া ও মোনাজাত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ।

ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘তিনি বনানী কবরস্থান হতে সরাসরি ১১টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চিকিৎসাধীন রুমে চলে আসেন। করোনা মুক্ত হওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

মোহাম্মদ নাসিমের শেষ বিদায়ে অংশ নিলেন ডা. জাফরুল্লাহ

আপডেট টাইম : ১০:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০