ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী

শেখ আব্দুল্লাহ বাবা-মায়ের কবরের পাশে সমাহিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়াতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর জানাজা।

ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৪ জুন) আসর নামাজের পর গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর জানাজাতে উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ গ্রামের বাড়ি কেকানিয়াতে এসে পৌঁছায়। বিকেল ৪-৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। তার মৃত্যুর খবর শোনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে যান।তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

শেখ আব্দুল্লাহ বাবা-মায়ের কবরের পাশে সমাহিত

আপডেট টাইম : ১০:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০