ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রেড জোনে ব্যাংক বন্ধ, সারাদেশে ২টা পর্যন্ত চালু

অর্থনৈতিক প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থতি বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা ব্যাংক বন্ধ রাখার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর বাইরে ইয়োলো এবং গ্রিন জোন এলাকায় ব্যাংকের শাখা সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত চালু রাখা এবং তৎপরবর্তী কার্যক্রম সারতে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার রাতে (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

শাখার মহাব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

এতে রেড জোন এলাকায় শাখা খোলা রাখা প্রসঙ্গে আরও জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনের ভিন্ন কোনো নির্দেশনা থাকলে তা সীমিত জনবল নিয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর পরবর্তী কার্যক্রম সারতে দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে রেড জোন এলাকায় যদি সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে থাকে তা সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্তই চালু রাখতে হবে-যাতে অন্যান্য শাখার কার্যক্রম বিঘ্নিত না হয়।

সার্কুলারে আরও বলা হয়েছে- মতিঝিল, দিলকুশা, ঢাকা এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ, চট্টগ্রাম এলাকা রেড জোন ঘোষিত হলে এসব এলাকার শাখা ব্যাংক সকল প্রকার লেনদেনের জন্য সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত চালু রাখা যাবে। কিন্তু লেনদেন পরবর্তী কার্যক্রম বিকাল ৩টার মধ্যে সারতে হবে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করছে। রেড ও ইয়োলো জোনে সাধারণ ছুটি থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

রেড জোনে ব্যাংক বন্ধ, সারাদেশে ২টা পর্যন্ত চালু

আপডেট টাইম : ১২:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০