ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ফের করোনায় শনাক্ত আসমা কামরান

সিলেট প্রতিনিধি : দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য প্রয়াত সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ এসেছে।

আজ মঙ্গলবার (১৬ই জুন) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে, গত ২৭ মে প্রথম দফায় নমূনা পরীক্ষার পর আসমা কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়। তখন থেকেই তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। এরমধ্যে গত ৫ই জুন তার স্বামী সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। এরপর সোমবার (১৫ই জুন) ভোরে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই শোকের মধ্যেই দ্বিতীয়বার নমুনা পরীক্ষার আসমা কামরানের রিপোর্ট পজিটিভ এলো। মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তবে আসমা কামরান এখন পর্যন্ত সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে করোনাভাইরাস  শনাক্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ফের করোনায় শনাক্ত আসমা কামরান

আপডেট টাইম : ০৯:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০