ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে যাচ্ছি

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: গত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ঝড় বয়ে যাচ্ছিলো তার মনে, অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ওলট-পালট করে দিয়েছিল তার পৃথিবী। তবুও অস্ট্রেলিয়া যাওয়ার আগে জানিয়েছিলেন, জীবন বাজি রেখে খেলতে যাচ্ছেন। সে বাজিতে সফল হয়েছিলেন রুবেল হোসেন। তার হাত থেকে বেরিয়ে আসা অগ্নিগোলার সাহায্যেই ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

সে বিশ্বকাপেই পূণর্জন্ম হয় বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের। যিনি পরবর্তী চার বছর ধরে খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে, খেলতে নামবেন এবারের বিশ্বকাপেও। তবে এবার আর বাড়তি কোনো চাপ নেই তার ওপর। মাঠ এবং মাঠের বাইরে- সবখানেই দারুণ অবস্থায় থেকে খেলতে নামবেন ক্রিকেটের বিশ্ব মঞ্চে।
ফুরফুরে মেজাজে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দল হিসেবে বড় স্বপ্নের কথাই জানিয়েছেন এ টাইগার পেসার, ‘বড় স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে যাচ্ছি আমরা। অবশ্যই আমাদের প্রথম টার্গেট সেমিফাইনালে খেলা। আমাদের সবার মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

বাংলাদেশ দলের বড় স্বপ্নপূরণে অগ্রণী ভূমিকা রাখতে হবে ডানহাতি পেসার রুবেল হোসেনকে। সে ব্যাপারেও ওয়াকিবহাল রয়েছেন তিনি। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও খুব বেশি সমস্যা হবে না বলেই বিশ্বাস রুবেলের।
‘অনেক ম্যাচ খেলেছি, অনেক ট্যুর করেছি ইংল্যান্ডে। সেখানকার কন্ডিশন আমার মোটামুটি ভালোই জানা। এ ধরনের কন্ডিশনে ব্যাটসম্যানকে বুঝে নিয়ে বোলিং করতে হবে। একটা নির্দিষ্ট জায়গা ধরে রেখে বোলিং করে যেতে হবে। ডেথ ওভারে বাংলাদেশ দল বিগত দিনগুলোতে বেশ ভুগেছে। তো আমাদের ডেথ ওভার বিশেষ করে শেষ ১০ ওভার নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে সবার। বিশেষ করে আমি নিজেই এটা নিয়ে কাজ করবো’- দলে নিজের দায়িত্বের ব্যাপারে বলছিলেন রুবেল।

তবে এ কারণে নিজের ওপর বাড়তি চাপ নিতে রাজি নন এ গতিতারকা। বরং মানসিকভাবে দারুণ অবস্থানে থাকায় মন খুলে বোলিং করতে পারার ব্যাপারে আত্মবিশ্বাসী রুবেল, ‘যেহেতু আমি দুইটা বিশ্বকাপ খেলেছি। তাই এখন আর বাড়তি চাপ নিলে হবে না। গত বিশ্বকাপে আমার একটা মানসিক চাপ ছিল। এবার আমার তেমন কোনো চাপই নেই। বলতে পারেন মানসিকভাবে দারুণ অবস্থানে আছি। আমার পূর্ণ মনোযোগ থাকবে বিশ্বকাপের দিকে এবং কীভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে যাচ্ছি

আপডেট টাইম : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯