ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

নঈম নিজামের বিরুদ্ধে ষড়যন্ত্র, সিজেএফডি’র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ২৪ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজামের ব্যাংক হিসাব তলবের নামে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা (সিজেএফডি)।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমে পাঠানো আজ এক বিবৃতিতে বলেন, নঈম নিজাম বাংলাদেশের অন্যতম প্রথিতযশা একজন সিনিয়র সাংবাদিক। তিনি দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, নিউজ২৪ টেলিভিশনের সিইও এবং সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কয়েকদিন পূর্বে তিনি করোনাকে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন মাত্র।

করোনা মহামারির এই সময়ে স্বাস্থ্য সেক্টরের সিন্ডিকেটের লুটপাট, অব্যবস্থাপনা ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে নঈম নিজাম ধারাবাহিকভাবে লিখে আসছেন। সেই সাথে এই দু’টি সেক্টরের ভাবমূর্তী পূনরুদ্ধারে তার এ সম্পর্কিত ইতিবাচক দিক নির্দেশনা ও পরামর্শমূলক লেখা দূর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির পরিপূরকও বটে। কিন্তু তার এসব লেখার কারণে স্বীয় স্বার্থের ব্যঘাত ঘটায় একটি স্বার্থান্বেসী মহল বেশ কিছুদিনযাবৎ তার বিরুদ্ধে নানারকম ঘৃণ্য ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে ওঠে।

আমরা মনে করি, এই মহলটি নঈম নিজামের সামাজিক ভাবমূর্তী ক্ষুন্ন ও মনোবলে ভাটা সৃষ্টির উদ্দেশ্যে তার ব্যাংক হিসাব তলবের ঘটনা ঘটিয়েছে, এর মাধ্যমে মুক্ত সাংবাদিকতার বিকাশ ও মতপ্রকাশের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি। আমরা তার বিরুদ্ধে এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

নঈম নিজামের বিরুদ্ধে ষড়যন্ত্র, সিজেএফডি’র নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : ০৮:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০