ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

টঙ্গীতে র‌্যাবের অভিযানে অবৈধ স্যানিটাইজার জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অভিযোগে মেসার্স রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল নামক কারখানায় অভিযান চালায় র‌্যাব-১ সদস্যরা। এসময় র‌্যবের ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের কারণে কারখানা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়। এছাড়া কারখানা থেকে প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, মিলগেইট চুড়ি কারখানার ভেতরে মেসার্স রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানা লি. কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। পরে কারখানা কর্তৃপক্ষকে তিনলাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগাল করে এবং ত্রিশ লাখ টাকার মালামাল জব্দ করে।

এসময় র‌্যাব সদস্যদের সাথে উপস্থিত ছিলেন র‌্যাবের, সিটি কর্পোরেশন টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

এবিষয়ে রংপুর ডিস্টিলারিজ এন্ড কেমিক্যাল কারখানার প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান পাঠান বলেন, আমাদের কারখানা রংপুরে এখানে মোড়কজাত করার কথা ছিলো। কিন্তু এখানে উৎপাদন করছি এটাই আমাদের ভুল, আর সব ঠিক আছে। আমরা হ্যান্ড স্যানিটাইজারের জন্য যে কাচাঁমাল তৈরী করি তার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমতি রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

টঙ্গীতে র‌্যাবের অভিযানে অবৈধ স্যানিটাইজার জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০