ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

খুলে দেওয়া হচ্ছে মক্কার দেড় হাজার মসজিদ

ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে তিন মাসের অধিক সময় বন্ধ থাকার পর সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের মসজিদগুলো আগামী রোববার ফজরের নামাজের সময় থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শুক্রবার সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের শর্তে মক্কার এক হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসজনিত কারণে ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা বন্ধ রয়েছে।

এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

গত ৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেওয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ।

তবে মসজিদে হারামের বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, মসজিদের হারামের সাধারণ মানুষ নামাজের অনুমতি পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার কথা বললেও হজের কোনো সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব।

ধারণা করা হচ্ছে, করোনার প্রকোপ কমে আসা দেশগুলোর মুসল্লিদের হজের অনুমতি দিতে পারে দেশটি। তবে হজযাত্রা ও সৌদি আরবে অবস্থানের সময় কমবে। না হলে শুধু সৌদি আরবে বাসবাসকারীরা হজ পালনের সুযোগ পাবেন।

সেক্ষেত্রে হজের আনুষ্ঠানিকতা মিনা থেকে শুরু করে পাঁচদিনের মধ্যে হজের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

খুলে দেওয়া হচ্ছে মক্কার দেড় হাজার মসজিদ

আপডেট টাইম : ১০:১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০