ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার (২০ জুন) বিহারের মুজাফফরপুর আদালতে এই মামলা দায়ের হয়।

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন মুজাফফরপুরের বাসিন্দা কুন্দন কুমার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের কাছে এই মামলা দায়ের হয়েছে। আগামী ২৪ জুন এ বিষয়ে শুনানি হবে। হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

কুন্দর কুমারের আইনজীবী কমলেশ বলেন, ‘আমার মক্কেল সুশান্ত সিং রাজপুতের অনেক বড় ভক্ত এবং তার মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছেন। তিনি ভারতীয় দণ্ডবিধি ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) ও ৪২০ (জালিয়াতি) ধারায় মামলা দায়ের করেছেন।’

সুশান্তের মৃত্যুর ঘটনায় এটি দ্বিতীয় মামলা। এর আগে অভিনেতা সালমান খান, নির্মাতা করন জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বানসালিসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুধির কুমার ওঝা নামের এক অ্যাডভোকেট।

গত ১৪ জুন নিজ ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে এই অভিনেতা আত্মহত্যা করেছেন। তবে এই আত্মহত্যার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। সুশান্তের মৃত্যুর ঘটনায় সম্প্রতি ১৫জনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। এর মধ্যে রিয়া চত্রবর্তীও রয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১১:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০